মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
CholtiBarta.com - Online News Portal In Pabna
No Result
View All Result
  • সর্বশেষ
  • পাবনা
    • পাবনা সদর
    • ঈশ্বরদী
    • আটঘরিয়া
    • চাটমোহর
    • ভাঙ্গুড়া
    • ফরিদপুর
    • বেড়া
    • সাঁথিয়া
    • সুজানগর
  • অপরাধ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ক্যাম্পাস
  • সাহিত্য-সংস্কৃতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • মতামত
  • আরো
    • ছবির বার্তা
    • ভিডিও বার্তা
CholtiBarta.com - Online News Portal In Pabna
  • সর্বশেষ
  • পাবনা
    • পাবনা সদর
    • ঈশ্বরদী
    • আটঘরিয়া
    • চাটমোহর
    • ভাঙ্গুড়া
    • ফরিদপুর
    • বেড়া
    • সাঁথিয়া
    • সুজানগর
  • অপরাধ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ক্যাম্পাস
  • সাহিত্য-সংস্কৃতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • মতামত
  • আরো
    • ছবির বার্তা
    • ভিডিও বার্তা
No Result
View All Result
CholtiBarta.com - Online News Portal In Pabna
No Result
View All Result

পাবনায় বিএনপি নেতাদের নেতৃত্বে চলছে বালু উত্তোলনের উৎসব, প্রশাসন নিরব

cholti barta by cholti barta
ফেব্রুয়ারি ১৩, ২০২৫
in অপরাধ, পাবনা, পাবনা সদর, সর্বশেষ
0 0
0
Home অপরাধ


কোনো ধরনের অনুমতি ছাড়াই পাবনা সদর উপজেলার চরতারাপুরে বিএনপি নেতাদের নেতৃত্বে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কর্মযজ্ঞ চলছে। নদীর তীর ঘেষে বালুর উত্তোলনের ফলে হুমকিতে কৃষকদের শত শত বিঘা ফসলি জমি। প্রকাশ্য দিবালোকে এমন কর্মযজ্ঞ চললেও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো তৎপরতা পাওয়া যায়নি।

RELATED POST

পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই

পাবনায় ইছামতি নদীর দুইপাড়ের বৈধ ভূমির মালিকদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্থানীয় ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরতারাপুর ইউনিয়নের দিঘী গোয়াইলবাড়ি এলাকায় পদ্ম নদীতে একাধিক পয়েন্ট করে এই বালু উত্তোলন চলছে। একেবারে নদীর তীর ঘেষে তাদের কর্মকাণ্ড চলছে। পাহারা বসিয়ে প্রতিদিন একাধিক ভেকু মেশিন দিয়ে অর্ধশতাধিক ট্রাকের মাধ্যমে বালু উত্তোলন চলছে। এসব বালুর বোঝায় ট্রাকগুলো চলে যাচ্ছে ইউনিয়ন ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্থে। প্রতিদিন সেখান থেকে ৫-১০ লাখ টাকার বালু বেচাকেনা চলছে, যার সিংহভাগ চলে যায় সংশ্লিষ্ট সকল মহলের পকেট।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আগের এখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে বালু উত্তোলন চলছিল। বালু উত্তোলনের ফলে কয়েক মাস আগে গর্তে পড়ে তিন শিশু মারা গেলেও তারা কর্মকাণ্ড থামানো যায়নি। গত ৫ আগস্ট পরবর্তিত পরিস্থিতিতে তারা পালিয়ে গেলে হাল ধরেছেন স্থানীয় বিএনপি নেতারা। এসব জমি বেশিরভাগই ব্যক্তি মালিকানাধীন, নদী ভাঙনে নদী গর্ভে চলে যায়। কিন্তু জমির মালিকদের নানা হমকি দিয়ে তাদের নিষেধ উপেক্ষা করেই এসব কর্মকাণ্ড চলছে।

এসব কর্মকাণ্ডে চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ রহমত আলী এবং বিএনপির কর্মী এহসানুল হক বাবনের নাম উঠে আসলেও তারা অস্বীকার করেছেন। এব্যাপারে বাবন বলেন, ‘এই ইস্যুতে আমার কোনো কমেন্টে নেই। বালুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনারা প্রশাসনকে বলেন তারা বন্ধ করে দিক।’ আর শেখ রহমত আলী বলেন, ‘আমি বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। আমি চরতারাপুরে রাজনীতি করি, চেয়ারম্যান ছিলাম এবং সাবেক সভাপতি ছিলাম এজন্য কেউ নাম বলতে পারে, কিন্তু আমি এর সঙ্গে জড়িত নই। এব্যাপারে প্রশাসন আমার কোনো কথা শোনে না।’

এবিষয়ে পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘আমি বিষয়টি জানি না। এটা এসিল্যান্ডের বিষয়। আমরা খবর পেলে এসিল্যান্ড মহোদয়কে বলি। আপনারা একটু এসিল্যান্ডকে বলেন। তিনি আমাদের বললে আমরা প্রয়োজনে মোবাইল কোর্ট করবো।’

এব্যাপারে যোগাযোগ করা হলে পাবনা সদর ভূমি সহকারী কমিশনার মুরাদ হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই তবে দেখি খোজখবর নিচ্ছি।’

ShareTweetShare

Related Posts

পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই
পাবনা

পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই

অক্টোবর ২৫, ২০২৫
পাবনায় ইছামতি নদীর দুইপাড়ের বৈধ ভূমির মালিকদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জীবনযাপন

পাবনায় ইছামতি নদীর দুইপাড়ের বৈধ ভূমির মালিকদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অক্টোবর ৬, ২০২৫
ঈশ্বরদীতে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প
ঈশ্বরদী

ঈশ্বরদীতে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প

সেপ্টেম্বর ২৬, ২০২৫
পাবনার ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান
জীবনযাপন

পাবনার ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান

সেপ্টেম্বর ১১, ২০২৫
পাবনায় মেরিনার্স কোম্পানীতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগে মানববন্ধন
অপরাধ

পাবনায় মেরিনার্স কোম্পানীতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগে মানববন্ধন

আগস্ট ২০, ২০২৫
পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা
অপরাধ

পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা

জুলাই ২৮, ২০২৫
Next Post
পাবনায় র‍্যাব ও ডিবির পোষাকে ডাকাতি; শহরজুড়ে বাড়ছে নতুন আতঙ্ক

পাবনায় র‍্যাব ও ডিবির পোষাকে ডাকাতি; শহরজুড়ে বাড়ছে নতুন আতঙ্ক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • পাবনা
  • অপরাধ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ক্যাম্পাস
  • সাহিত্য-সংস্কৃতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • মতামত
  • ছবির বার্তা
  • ভিডিও বার্তা
স্বত্ব © ২০২৩ চলতি বার্তা | সম্পাদক ও প্রকাশক : এহসান আলী বিশ্বাস
ইমেইল: choltibarta.news@gmail.com
যোগাযোগ:
মাসুদ রানা, বার্তা সম্পাদক ও বিজ্ঞাপন, +8801740-934683
জাহিদুল ইসলাম, নিউজ ও মাল্টিমিডিয়া, +8801772-748546
অস্থায়ী কার্যালয়: ইউসুফ বিশ্বাস মার্কেট, ৩৫৬ সোনাপট্টি, পাবনা।
Design & Developed by Interweb

No Result
View All Result
  • সর্বশেষ
  • পাবনা
    • পাবনা সদর
    • ঈশ্বরদী
    • আটঘরিয়া
    • চাটমোহর
    • ভাঙ্গুড়া
    • ফরিদপুর
    • বেড়া
    • সাঁথিয়া
    • সুজানগর
  • অপরাধ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ক্যাম্পাস
  • সাহিত্য-সংস্কৃতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • মতামত
  • আরো
    • ছবির বার্তা
    • ভিডিও বার্তা

স্বত্ব © ২০২৩ চলতি বার্তা | সম্পাদক ও প্রকাশক: এহসান আলী বিশ্বাস
যোগাযোগ:
অস্থায়ী কার্যালয়: ইউসুফ বিশ্বাস মার্কেট, ৩৫৬ সোনাপট্টি, পাবনা। |
Design & Developed by Interweb

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In