রবিবার, মার্চ ১, ২০২৬
CholtiBarta.com - Online News Portal In Pabna
No Result
View All Result
  • সর্বশেষ
  • পাবনা
    • পাবনা সদর
    • ঈশ্বরদী
    • আটঘরিয়া
    • চাটমোহর
    • ভাঙ্গুড়া
    • ফরিদপুর
    • বেড়া
    • সাঁথিয়া
    • সুজানগর
  • অপরাধ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ক্যাম্পাস
  • সাহিত্য-সংস্কৃতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • মতামত
  • আরো
    • ছবির বার্তা
    • ভিডিও বার্তা
CholtiBarta.com - Online News Portal In Pabna
  • সর্বশেষ
  • পাবনা
    • পাবনা সদর
    • ঈশ্বরদী
    • আটঘরিয়া
    • চাটমোহর
    • ভাঙ্গুড়া
    • ফরিদপুর
    • বেড়া
    • সাঁথিয়া
    • সুজানগর
  • অপরাধ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ক্যাম্পাস
  • সাহিত্য-সংস্কৃতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • মতামত
  • আরো
    • ছবির বার্তা
    • ভিডিও বার্তা
No Result
View All Result
CholtiBarta.com - Online News Portal In Pabna
No Result
View All Result

ট্রাকের বহর নিয়ে ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণায় জেলা পরিষদ চেয়ারম্যান

cholti barta by cholti barta
মে ১৯, ২০২৪
in অপরাধ, পাবনা, ভাঙ্গুড়া, রাজনীতি, সর্বশেষ
0 0
0
Home অপরাধ

RELATED POST

পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই

পাবনায় ইছামতি নদীর দুইপাড়ের বৈধ ভূমির মালিকদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাবনা প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি লংঘন করে ট্রাকের বহর নিয়ে মিছিল করে ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকনের বিরুদ্ধে।

রবিবার (১৯ মে) বিকেলে আব্দুর রহিম পাকন তার আপন ছোট ভাই ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মেছবাহুর রহমান রোজকে সাথে নিয়ে ট্রাকের বহর সহ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

মেছবাহুর রহমান রোজ উপজেলা চেয়ারম্যান পদে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে মেছবাহুর রহমানের বিরুদ্ধে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা চালানোর অভিযোগ ওঠে।

এ বিষয়ে ধারণ করা ভিডিও সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম হাসনাইন রাসেল।

জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী মেয়র গোলাম হাসনাইন রাসেল (মোটরসাইকেল), জেলা আওয়ামী লীগের সদস্য বাকিবিল্লাহ (আনারস) ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি মেছবাহুর রহমান রোজ (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ২ মে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। তবে বাকিবিল্লাহ অন্য প্রার্থীর প্রভাবে কর্মী সংকটের অভিযোগ তুলে প্রচারণা বন্ধ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এতে বাকিবিল্লাহর কর্মী সমর্থকরা মেছবাহুর রহমান রোজকে সমর্থন দেন। এরপর থেকেই বাকিবিল্লাহ ও মেছবাহুর রহমানের কর্মী সমর্থকরা একাট্টা হয়ে গোলাম হাসনাইন রাসেলের বিপক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেন।

এ অবস্থায় মেছবাহুর রহমানের কর্মী সমর্থকরা প্রতিদিনই নির্বাচনী আচরণবিধি লংঘন করে প্রার্থী ও প্রতীকের ছবি সম্মিলিত টি-শার্ট পরে প্রচারণা চালাচ্ছেন। রবিবার দুপুরেও কয়েক’শ কর্মী-সমর্থক ১০-১৫টি ট্রাকে চড়ে শোডাউন ও মিছিল করেন। এতে নেতৃত্ব দেন মেছবাহুর রহমানের বড় ভাই ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন।

অভিযোগের বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে মেছবাহুর রহমান রোজকে ফোন করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

তবে অভিযোগের বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন বলেন, ‘আচরণবিধিতে নিষেধ থাকলেও মিছিল তো করতেই হয়। হেঁটে তো আর মিছিল করা যায় না। তাই ট্রাক নিয়ে মিছিল দিচ্ছি। আর মন্ত্রী-এমপি ছাড়া অন্য সবাই নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। তাই আমিও চালাচ্ছি।’

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং কর্মকর্তা নাজমুন্নাহার বলেন, জেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে ট্রাকের বহরের মিছিলের বিষয়ে অভিযোগ পেয়েছি। এটা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহমেদ বলেন, ‘বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হবে।’

ShareTweetShare

Related Posts

পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই
পাবনা

পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই

অক্টোবর ২৫, ২০২৫
পাবনায় ইছামতি নদীর দুইপাড়ের বৈধ ভূমির মালিকদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জীবনযাপন

পাবনায় ইছামতি নদীর দুইপাড়ের বৈধ ভূমির মালিকদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অক্টোবর ৬, ২০২৫
ঈশ্বরদীতে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প
ঈশ্বরদী

ঈশ্বরদীতে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প

সেপ্টেম্বর ২৬, ২০২৫
পাবনার ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান
জীবনযাপন

পাবনার ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান

সেপ্টেম্বর ১১, ২০২৫
পাবনায় মেরিনার্স কোম্পানীতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগে মানববন্ধন
অপরাধ

পাবনায় মেরিনার্স কোম্পানীতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগে মানববন্ধন

আগস্ট ২০, ২০২৫
পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা
অপরাধ

পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা

জুলাই ২৮, ২০২৫
Next Post
পাবনায় তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে!

পাবনায় তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • পাবনা
  • অপরাধ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ক্যাম্পাস
  • সাহিত্য-সংস্কৃতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • মতামত
  • ছবির বার্তা
  • ভিডিও বার্তা
স্বত্ব © ২০২৩ চলতি বার্তা | সম্পাদক ও প্রকাশক : এহসান আলী বিশ্বাস
ইমেইল: choltibarta.news@gmail.com
যোগাযোগ:
মাসুদ রানা, বার্তা সম্পাদক ও বিজ্ঞাপন, +8801740-934683
জাহিদুল ইসলাম, নিউজ ও মাল্টিমিডিয়া, +8801772-748546
অস্থায়ী কার্যালয়: ইউসুফ বিশ্বাস মার্কেট, ৩৫৬ সোনাপট্টি, পাবনা।
Design & Developed by Interweb

No Result
View All Result
  • সর্বশেষ
  • পাবনা
    • পাবনা সদর
    • ঈশ্বরদী
    • আটঘরিয়া
    • চাটমোহর
    • ভাঙ্গুড়া
    • ফরিদপুর
    • বেড়া
    • সাঁথিয়া
    • সুজানগর
  • অপরাধ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ক্যাম্পাস
  • সাহিত্য-সংস্কৃতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • মতামত
  • আরো
    • ছবির বার্তা
    • ভিডিও বার্তা

স্বত্ব © ২০২৩ চলতি বার্তা | সম্পাদক ও প্রকাশক: এহসান আলী বিশ্বাস
যোগাযোগ:
অস্থায়ী কার্যালয়: ইউসুফ বিশ্বাস মার্কেট, ৩৫৬ সোনাপট্টি, পাবনা। |
Design & Developed by Interweb

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In